হোম > বিশ্ব

হামলা বন্ধ না হলে পরমাণু আলোচনায় অংশ নেবে না ইরান

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইসরাইল হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে ইরান।

সংঘাত দীর্ঘতর হতে পারে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এমন সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টা পর ইরানের দিক থেকে এমন প্রতিক্রিয়া এলো।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার আহবান জানান।

এসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের ‘আগ্রাসন বন্ধ’ হলেই কেবল আলোচনার টেবিলে ফেরার কথা বিবেচনা করা হবে।

তিনি আরো বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি যে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনও দরকষাকষি নয়।’

ইসরাইল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর প্রধান ইয়াল জামির এক ভিডিও বার্তায় বলেছেন, তার দেশ একটি 'প্রলম্বিত অভিযানের' জন্য প্রস্তুত এবং 'সামনে কঠিন দিন আসছে' বলেও সতর্ক করেছেন।

এদিকে শনিবার রাতেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র গোডাউন ও উৎক্ষেপণ স্থাপনায় হামলার কথা জানিয়েছে ইসরাইল। আর ইসরাইলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার