
নলছিটিতে সড়ক কেটে সুড়ঙ্গে ড্রেজার পাইপ বসানোর অভিযোগ
ঝালকাঠির নলছিটি উপজেলার খোজাখালি এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন নলছিটি-বরিশাল প্রধান আঞ্চলিক মহাসড়ক কেটে সুড়ঙ্গ তৈরি করে ড্রেজারের পাইপ বসানোর গুরুতর অভিযোগ উঠেছে। এসব পাইপ দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে বলে জানা গেছে। নদীভাঙনপ্রবণ এলাকার তীরঘেঁষা এই






















