
মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশ থেকে পেট্রোল বোমা উদ্ধার
মানিকগঞ্জে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে অবিস্ফোরিত পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ বোমা উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরোসিনভর্তি একটি কাচের বোতলে সলতা লাগিয়ে আগুন ধরিয়ে ঘটনাস্থলে নিক্ষেপ করে দুর্বৃত্তরা।























