
খানসামায় মাঠজুড়ে আমন রোপণের উৎসব
দিনাজপুরের খানসামার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন আমন চাষের প্রাণচাঞ্চল্য। টানা বৃষ্টি ও বন্যার ধকল কাটিয়ে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন কৃষকেরা। কোথাও বীজতলা থেকে চারা তোলা হচ্ছে, কোথাও আবার কাদামাখা জমিতে সারিবদ্ধভাবে চলছে চারা রোপণের কাজ। ভোরের আলো ফুটতেই কাঁধে ধানের চারা আর মনে সোনালি ফসলের























