
৩ শতাধিক খেলোয়াড়ের সঙ্গে ইউএনওর মিট দ্য প্লেয়ার
নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ মিট দ্য প্লেয়ারে ব্যাপক সাড়া পড়েছে। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে তিন শতাধিক খেলোয়াড় জড়ো হয় স্টেডিয়াম মাঠে। চায়ে চুমক দিতে দিতে ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয় খেলোয়াড়েরা। তারা খেলার সরঞ্জাম ও খেলার মাঠের সমস্যা নিয়ে কথা বলেন।























