
স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ডেমরায় গৃহবধূর আত্মহত্যা
সংসার বাঁচাতে লড়েছিলেন আইনি লড়াই, কিন্তু শেষ রক্ষা হলো না। স্বামীর দ্বিতীয় বিয়ের খবর সইতে না পেরে আত্মহত্যা করেছেন মারিয়া আক্তার শ্রাবণী (২৬) নামে এক গৃহবধূ। গতকাল বুধবার রাতে রাজধানীর ডেমরার বাঁশেরপুল আমিনবাগ এলাকার ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মাত্র দেড় বছরের এক পুত্রসন্তানকে














