হোম > বিশ্ব

বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২৯৪, ভাগ্যক্রমে বাঁচলেন এক যাত্রী

আতিকুর রহমান নগরী

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। ভাগ্যক্রমে একজন বেঁচে গেছেন। বিমানটি আছড়ে পড়েছিল একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। এতে সেখানকারও ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বৃহস্পতিবার দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানে যে ২৪২ আরোহী ছিলেন তাদের মধ্যে ২৩০ জন ছিলেন সাধারণ যাত্রী। আর বাকি ১২ জন ছিলেন ক্রু।

বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

আহমেদাবাদ সিটি পুলিশ কমিশনার জিএস মালিক বার্তাসংস্থা এপিকে এর আগে জানান, মনে হচ্ছে বিমান বিধ্বস্তে কেউ বেঁচে নেই। এটি আছড়ে পড়েছে আবাসিক এলাকায়। এতে স্থানীয় কিছু মানুষও মারা গেছেন।

এদিকে বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে এক কোটি রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ। আহতদের চিকিৎসার খরচও বহন করবে প্রতিষ্ঠানটি।

সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে টাটা গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা কতটা শোকাহত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পোস্টে আরো বলা হয়েছে, বিমান আছড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত মেডিকেল হোস্টেল পুননির্মাণে সহায়তা করবে তারা।

বিমান দুর্ঘটনার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে। এটা কতটা হৃদয়বিদারক, তা কথায় বোঝানো যাবে না।

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ দেশটির অন্যান্য নেতারা।

পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, আজ আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি মর্মাহত।

মর্মান্তিক এই ঘটনার প্রতি শোক প্রকাশ করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আজ আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

ভারতের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পিপিপি চেয়ারম্যান এবং পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন