
বুকের ভেতর বারুদ পুষে
হুট করেই রুমে ঢুকে পড়ে তিন-চারজন। রায়হান কেবলই খেতে বসেছিল। পলিথিন থেকে ভাতটা প্লেটে নিয়েছে, শুঁটকি ভর্তার পলিথিনটা খুলবে কি না সিদ্ধান্ত নিতে পারে না। খালি গায়ে চার হাত-পা মেলে পাবজি খেলতে থাকা সাইদুরও তড়িঘড়ি করে উঠে বসে। রুমের বাকি বাসিন্দারা এখন নেই—কেউ রিডিং রুমে, কেউবা পাশের কোন























