উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী

পটুয়াখালীর মির্জাগঞ্জে মোবাইলে রিচার্জ করতে গিয়ে টমটম চাপায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার রানীপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম সুলতানা আক্তার (১৮)। তিনি পার্শ্ববর্তী বেতাগী উপজেলার দক্ষিণ করুনা গ্রামের মো. সুলতান মিয়ার মেয়ে।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কৃষক দুই ভাই আব্দুল খালেক মোল্লা ও ইউসুফ মোল্লার তিনটি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর দাম প্রায় ২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের মাধবখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পটুয়াখালীর মির্জাগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলা শহর সুবিদখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা ৪র্থ খন্ড গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবলীগ নেতার নাম মো.লোকমান হাকিম (৪০)। তিনি মাধবখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সিয়াম মির্জাগঞ্জে খালার বাড়িতে বেড়াতে আসে। বিকালে খালাতো ভাই আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে যায়।

পটুয়াখালীর মির্জাগঞ্জে আওয়ামী লীগ নেতা ইউনিয়ন পরিষদ মেম্বারকে (ইউপি সদস্য) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট বাজারের ভান্ডারীর দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান মৃধা (৬২) এবং কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আউয়াল বিশ্বাসকে (৫৫) পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে নিউমার্কেট-মুন্সিরহাট সড়কের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান তিনি। এ সময় বিষধর সাপ তার ডান পায়ে ছোবল দেয়। পরে স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি, প্রশ্নপত্র ফাঁস, নকলের মহোৎসব ও অটো পাসের মাধ্যমে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ। তারা শিক্ষা নীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দেশ থেকে পালিয়ে গেছে

মাধবখালী ইউনিয়ন নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন শাকুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মোহসিন উদ্দীন, সাবেক সাবরেজিস্টার সাদিকুল ইসলাম হাসিব তালুকদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, নারী

গ্রাহক সখানাথ রায় বলেন,পরপর দু’মাস দোকানের বিদ্যুৎ বিল বেশি হলে বিষয়টি সন্দেহজনক হয়। এরপর বিলকাগজ ও মিটারের সাথে মিলিয়ে দেখি ১৭৪ ইউনিট বিল বেশি করা হয়েছে। পরে গতকাল সোমবার সুবিদখালী বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ করলে সংশোধন করে শূন্য ইউনিট বিল ধরে ৫৫ টাকা পরিশোধ করতে বলেন আমাকে। কিন্তু মিটার না দে

যুদ্ধের পরে লুটপাট করে ইন্ডিয়ান আর্মি কত বিলিয়ন ডলারের জিনিসপত্র নিয়ে গেছে তা কেউ জানে না। তখন সাংবাদিকরা তাদের বিরুদ্ধে লিখতে সাহস পায়নি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা যখন পালিয়ে যায়, পৃথিবীর কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি। একমাত্র ভারত আশ্রয় দিয়েছে। সেখানে তাকে ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে রেখেছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের মামলায় শ্রমিক লীগের সভাপতি মো. নিজাম হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মেসার্স এনায়েত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মো. এনায়েত হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বলেন, অ্যাপ্রোচ সড়কের জমি নিয়ে মালিক পক্ষের সাথে ঝামেলার কারণে বাকি কাজ করতে সমস্যা হচ্ছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, তারেক রহমান অক্টোবরে দেশে ফিরবেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং দেশ শাসন করার ক্ষমতা আপনাদের হাতেই আসবে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৬ পুরিয়া গাঁজা (১৯৫ গ্রাম) এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের পরিচয়ে জানা গেছে। এর মধ্যে মা ও ছেলে রয়েছে।

ঠিকাদারের গাফিলতির কারণে পাঁচ বছরেও শেষ হয়নি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী-রামপুর সেতুর কাজ। সংযোগ সড়ক না করেই কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। এতে ভোগান্তিতে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ ।

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে মাধবখালী ইউনিয়নের কাঠালতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উপজেলা পরিষদের গেটের সামনে পৌঁছা মাত্র মো. কামরুজ্জামান জুয়েলসহ আরো দু’জন তার মোটরসাইকেলের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেয় জুয়েল। উপজেলায় আসলে তার হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেয়া হয়। প্রায় ৩০ মিনিট তাকে উপজেলা পরিষদের গেটের সামনে আটকে রাখা হয়। এসব নিয়ে কোনো অভিযোগ

এই দলে কোনো গ্রুপিং ও দ্বন্দ্ব আমি দেখছি না। তবে ভারতের র’ এর এজেন্ট ও আওয়ামী লীগের কিছু লোকজন বিএনপির ভিতর প্রবেশ করে এই গ্রুপিং সৃষ্টি করছে।

বিএনপি সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর আওয়ামী লীগ বিভিন্নভাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা মামলাও দিয়েছে। মির্জাগঞ্জের এক হিন্দু ছেলেকে অর্থের প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগ ২০১৩ সালে আমিসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করিয়েছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত করলেও জনবল রয়েছে ৩১ শয্যার। চিকিৎসক নার্সসহ ১৫২ পদের বিপরীতে কর্মরত আছেন ৭৪ জন। শূন্য রয়েছে ৭৮ টি পদ। ডেঙ্গু রোগীসহ অতিরিক্ত রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

পটুয়াখালীর মির্জাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত ও গুরুতর আহতদের ২২ পরিবারকে ঈদ উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

বাড়িতে চলছে আনন্দ-উল্লাসে। বাদক দল ঢাকঢোল বাজাচ্ছে। ট্রাকে উঠে ছেলেমেয়েরা আনন্দ উল্লাস করছে। এলাকার মা-বোনেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে। এটি কোনো উৎসবের আনন্দ নয়। এটি এক কৃষকের স্বপ্ন।

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের ছোবলে মজিদবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান আহমেদের (৫৮) মৃত্যু হয়েছে। রোববার উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের অফিস ভাঙচুর মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের খলিশাখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের মামলার প্রতিবাদে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।

বৃহস্পতিবার বিকাল চারটার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মো. হালিম হাওলাদার (৬০)। তিনি পূর্ব সুবিদখালী গ্রামের ১নং ওয়ার্ডের মৃত ছাদেম আলী হাওলাদারের ছেলে।

পটুয়াখালীর মির্জাগঞ্জে নানান কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। বুধবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশের প্রখ্যাত সুফি সাধক পটুয়াখালীর মির্জাগঞ্জের হযরত ইয়ার উদ্দিন খলিফা (র.) মাজার শরীফে দু’দিনব্যাপী মাহফিল শুরু হয়েছে। এই মাজারের রয়েছে বিশেষ কিছু স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য। মাজার জিয়ারত করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত এখানে ছুটে আসেন প্রতিদিন। মাহফিলের দু’দিনে গোটা মির্জাগঞ্জ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. রাব্বি সপ্তাহখানেক আগে কাওসারকে ফোন দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এলাকায় ঘুরাঘুরি কেন করে, এ বিষয়ে জানতে চায়। ফোনে কথা কাটাকাটির এক পর্যায়ে কাওসারের ঘরে আগুন দিবে বলে হুমকি দেয় রাব্বি।

পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদী (২০২৫-২৬ সালের) কমিটিতে দিনকাল এর উপজেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান জুয়েল মুন্সিকে সভাপতি এবং আমার দেশ এর উপজেলা প্রতিনিধি মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়।

মোটরসাইকেলে বাকেরগঞ্জের দিকে যাচ্ছিলেন দ্বীপ। ঝাটিবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা গ্রিন ভিউ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি উদ্ধার করা হয়েছে।